শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

কালিয়াকৈরে ‘হোপ ফর চিলড্রেন’ প্রজেক্টের উদ্যোগে ছাগল বিতরণ।

গাজীপুর সংবাদদাতা:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার কালামপুর গ্রামে বিলিভার্স ইস্টার্ন চার্চ পরিচালিত “হোপ ফর চিলড্রেন”প্রজেক্টের উদ্যোগে ২৯ জন রেজিস্টার শিশুর পরিবারের মধ্যে ৫৮টি ছাগল বিতরণ করা হয়েছে।প্রতিটি পরিবারের জন্য দুটি করে ছাগল প্রদান করা হয়।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ডিকন জয়দেব বর্মন (সেন্ট জন বিলিভার্স ইস্টার্ন চার্চ,কালামপুর),এবং সঞ্চালনা করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস।

প্রধান অতিথি ফাদার পিটার বর্মন (ঢাকা আর্চডায়োসিস), বিশেষ অতিথি সজীব ত্রিপুরা (“হোপ ফর চিলড্রেন” বাংলাদেশ-এর ন্যাশনাল কো-অর্ডিনেটর) উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন ২৯ জন উপকারভোগী রেজিস্টার শিশুর পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি ফাদার পিটার বর্মন বলেন,“হোপ ফর চিলড্রেন প্রজেক্ট দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে কালামপুর এলাকায় শিশুদের শিক্ষা,স্বাস্থ্য ও চারিত্রিক গঠন সহ কমিউনিটির সামগ্রিক উন্নয়নে কাজ করছে। আজ ২৯ পরিবারকে ছাগল প্রদান করা হলো, যাতে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন এবং শিশুদের শিক্ষার উন্নয়নে সহায়তা করতে পারেন।”

বিশেষ অতিথি সজীব ত্রিপুরা বলেন,প্রজেক্টের মাধ্যমে আমরা শিশুদের বিনামূল্যে টিউশন,ছাগল বিতরণ এবং শাকসবজির বীজ ও চারা প্রদান করছি। এ উদ্যোগ পরিবারের অর্থনৈতিক স্বনির্ভরতা ও কমিউনিটি উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।

উপকারভোগী শাহ আলম হোসেন ছাগল পেয়ে আনন্দ প্রকাশ করে বলেন,আমরা খুব খুশি,হোপ ফর চিলড্রেন’আমাদের পরিবারকে দুটি করে ছাগল দিয়েছে এবং শিশুদের জন্য শিক্ষাসামগ্রীও প্রদান করে। প্রজেক্টের কর্মকর্তাদের ধন্যবাদ জানাই।
অনুষ্ঠান শেষে ডিকন জয়দেব বর্মন ছাগল বিতরণের প্রথম অধিবেশন সমাপ্ত ঘোষণা করেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102