
প্রেস বিজ্ঞপ্তি।
দেশীয় অস্ত্রসহ ০৩ জন ছিনতাইকারী গ্রেফতার।
নারায়ণগঞ্জ,২৬ অক্টোবর ২০২৫।
বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানকে ধারণ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস,চাঁদাবাজি,জঙ্গি দমন,অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতারসহ বিভিন্ন অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনার মাধ্যমে র্যাব জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১১,নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৫ অক্টোবর ২০২৫ তারিখ রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করে ডাকাতি ও ছিনতাই চক্রের মূলহোতা সাইদুল বেপারীসহ ০৩ জন ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন,
১।সাইদুল বেপারী(২৭),পিতা-মোঃ শাহআলম,মাতা-আসমা বেগম,সাং-ইস্পাহানী সোনাচারা,থানা-বন্দর,জেলা- নারায়ণগঞ্জ।
২। মোঃ সৈকত হোসেন(২৮),পিতা- হুমায়ুন কবির,মাতা- শামিমা বেগম,সাং-গোদনাইল বার্মাস্ট্যান্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
৩।মোঃ হৃদয় (২০),পিতা- মৃত মাসুদ,মাতা- রিনা বেগম, সাং- রহমতগঞ্জ শিববাড়ী,ডাকঘর-মোদাফ্ফরগঞ্জ,থানা- লাকসাম,জেলা- কুমিল্লা।
অভিযানে তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ০২টি সুইচ গিয়ার ছুরি ও ০১টি ধারালো চাকু উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে যে তারা দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাধারণ যাত্রী, সিএনজি ও অটোরিকশা চালকদের ভয়ভীতি দেখিয়ে টাকা-পয়সা ও মূল্যবান মালামাল ছিনতাই করে আসছিল।
তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ডিএমপি’র কদমতলী থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে।
আইনানুগ ব্যবস্থা,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরপূর্বক সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ এর এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।