রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

রাজধানীর রাস্তায়‘পথজীবন সিন্ডিকেট’কার দায়িত্ব এদের পুনর্বাসন?

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
ঢাকার হাইকোর্ট এলাকা থেকে শুরু করে প্রেসক্লাব, গুলিস্তান,শাহবাগ,ফার্মগেট,কমলাপুর ও গাবতলী—রাজধানীর প্রায় প্রতিটি প্রধান সড়কের পাশে আশ্রয় গড়ে তুলেছে পথভ্রষ্ট এক শ্রেণির মানুষ,যাদের আমরা চিনি ‘পথশিশু’নামে। কিন্তু বাস্তবে এদের মধ্যে শিশু তো বটেই,রয়েছে কিশোর,যুবক, নারীরাও।

এদের মূল নেশা‘ড্যান্ডি’—জুতার আঠা থেকে তৈরি ভয়াবহ ইনহেলার। পলিথিনে আঠা ভরে ঘণ্টার পর ঘণ্টা অচেতন পড়ে থাকা এখন তাদের দিনের অংশ। দেখা যায়,দিনের আলোয় প্রকাশ্যেই গাঁজা তৈরি ও সেবন চলতে থাকে। প্রশ্ন হলো—এই মাদক কোথায় থেকে আসে এবং অর্থ যোগায় কে?

রাত গভীর হলে তারা শহরের ডিভাইডার,ফুটওভার ব্রিজ ও ফ্লাইওভারের নিচে পলিথিন টাঙিয়ে বানিয়ে ফেলে অস্থায়ী ঘর। এদের চলাফেরায় সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে প্রতিনিয়ত। পথচারীর মোবাইল ছিনতাই থেকে শুরু করে নানা অপকর্ম এখন তাদের নিত্যনৈমিত্তিক কাজ।

আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি সংশ্লিষ্ট সংস্থাগুলোর চোখের সামনে এ চিত্র প্রতিদিন দৃশ্যমান হলেও কার্যকর কোনো উদ্যোগ নেই পুনর্বাসনে। বিদেশি অতিথিদের চোখে এসব দৃশ্য পড়লেও আমরা এখনো দেখার ভান করি—তাহলে প্রশ্ন, রাজধানীর এই দুঃচক্রের লাগাম ধরবে কে?

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102