রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

শুক্রবার ইসলামী আন্দোলনের বিক্ষোভ

বিজনেস প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১১৯ বার পড়া হয়েছে

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামীকাল শুক্রবার (১৩ অক্টোবর) এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে।পাশাপাশি শুক্রবার বাদ জুমা ফিলিস্তিনিদের জন্য মসজিদে মসজিদে দোয়া এবং ফজর নামাজে কুনুতে নাজেলা পড়ার কর্মসূচি ঘোষণা করেছে দলটি।গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আমেলার জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ইসলাম, দেশ ও মানবতা রক্ষার জন্য সব দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের মানুষ এক চরম ক্রান্তিকাল অতিক্রম করছে।
তিনি বলেন, ক্ষমতাসীনদের দুঃশাসন, দুর্নীতি ও সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য আকাশচুম্বি। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ দিশেহারা।
আশঙ্কাজনকভাবে রিজার্ভ কমে যাওয়ায় অর্থনৈতিক বিপর্যয় আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক পদ্ধতি বাতিল করে রাজনৈতিক সঙ্কট সৃষ্টি করে দেশকে অনিবার্য সংঘাতের দিকে ঠেলে দিয়েছে।

তাই সংঘাত থেকে উত্তরণের জন্য প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে জাতীয় সরকারের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102