
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার আড়াইহাজারের উচিতপুরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের আতাদী এলাকায় জনসংযোগ করেন।
এই গণসংযোগকে ঘিরে এলাকাজুড়ে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নারী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, জনগণের আস্থা ও প্রত্যাশার কেন্দ্রে উঠে এসেছেন পারভীন আক্তার।
স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করতে গিয়ে তিনি বলেন,দলের শক্তি জনগণ। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে দেশ ও গণতন্ত্রের ভবিষ্যতের জন্য।
গণসংযোগের মূল বার্তা,জনগণের দোরগোড়ায় বিএনপির বার্তা পৌঁছে দেওয়া,নারী ও যুবসমাজকে রাজনৈতিক চেতনায় উজ্জীবিত করা।ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তা তুলে ধরা
স্থানীয়দের প্রত্যাশা,এলাকার নারী ও সাধারণ ভোটাররা জানান,পারভীন আক্তারের মতো মেধাবী ও সংগঠিত নেতৃত্ব তাদের এলাকার উন্নয়ন ও অধিকারের লড়াইয়ে নতুন সম্ভাবনা তৈরি করবে।
গণসংযোগের এই উচ্ছ্বাসপূর্ণ পরিবেশ আড়াইহাজারের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।