শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

সোনারগাঁয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫-বারদী হাই স্কুল অ্যান্ড কলেজে আনুষ্ঠানিক উদ্বোধন।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় টাইফয়েড প্রতিরোধে জাতীয় টিকাদান কর্মসূচির অংশ হিসেবে,টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫,শুরু হয়েছে। শনিবার (১২ অক্টোবর ২০২৫) বারদী হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব সুমাইয়া ইয়াকুব।

এই ক্যাম্পেইনের আওতায় সোনারগাঁও অঞ্চলের ১ লাখ ২৯ হাজার শিশু-কিশোরকে টাইফয়েড টিকার মাধ্যমে সুরক্ষা প্রদান করা হবে।
টিকাদান সময়সূচি ও লক্ষিত জনসংখ্যা:-১২ অক্টোবর – ৩০ অক্টোবর ২০২৫। প্লে,নার্সারি থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা
১ নভেম্বর-১৩ নভেম্বর ২০২৫,
৯ মাস থেকে ১৪ বছর বয়সী শিশুরা (ইপিআই আউটরিচ সেন্টারে) এই টিকাদান কর্মসূচি কতটা গুরুত্বপূর্ণ?
গ্লোবাল বার্ডেন অব ডিজিজ ২০২১ অনুযায়ী,বাংলাদেশে প্রতি ১ লাখে ২৯০ জন টাইফয়েডে আক্রান্ত,মোট আক্রান্ত ছিল ৪,৭৭,৫১৮ জন।এর মধ্যে ৬১% রোগী ১৫ বছরের নিচের শিশু।
অর্থাৎ,বাংলাদেশ বিশ্বের সর্বোচ্চ টাইফয়েড ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি, এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতেই এ উদ্যোগ।

রেজিস্ট্রেশন ও টিকা গ্রহণের নিয়ম:-
১.জন্মনিবন্ধন থাকলে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক
২.জন্মনিবন্ধন না থাকলেও টিকা নেওয়া যাবে
৩.নির্দিষ্ট দিনে উপস্থিত না হলে, সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও টিকা গ্রহণের সুযোগ রয়েছে

টিকা পাওয়া যাবে যেসব স্থানে:-
১,প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়।
২,মাদ্রাসা,কিন্ডারগার্টেন ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান।
৩,স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্র।
৪,ইপিআই আউটরিচ সেন্টার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

উপজেলা স্বাস্থ্য বিভাগ সকল অভিভাবকের প্রতি আহ্বান জানিয়েছে,টাইফয়েড থেকে শিশুদের রক্ষা করতে এখনই নিবন্ধন করুন,টিকা নিশ্চিত করুন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102