
প্রেস বিজ্ঞপ্তি।
নারায়ণগঞ্জ, ১১ অক্টোবর ২০২৫:
দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সন্ত্রাসী ও চাঞ্চল্যকর অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই নিরলসভাবে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় র্যাব-১১, সদর কোম্পানি, আদমজীনগর,নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল বিশেষ অভিযানে সোনারগাঁওয়ের কুখ্যাত ও দুর্ধর্ষ ডাকাত সজীব ওরফে ব্লেড সজীব (২২)-কে গ্রেফতার করেছে।
গ্রেফতারের সময় উদ্ধারকৃত আলামত:০১টি ছুরি,০১টি সুইচ গিয়ার,০১টি লেজার লাইট,০১টি ইলেকট্রিক শকার
গ্রেফতারের স্থান ও সময়:১১ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৬:০০টা
মদনপুর এলাকা, বন্দর, নারায়ণগঞ্জ
আসামির পরিচয়:নাম: সজীব ওরফে ব্লেড সজীব (২২), পিতা,মোঃ শহিদুল্লাহ, ঠিকানা:দুধঘাটা, সোনারগাঁও, নারায়ণগঞ্জ
মামলা সংখ্যা,ডাকাতি, গণধর্ষণ ও অস্ত্র আইনে মোট ১০টি মামলা
গত ২৬ ফেব্রুয়ারি ২০২৫ সোনারগাঁওয়ের চাঞ্চল্যকর গণধর্ষণ ও ছিনতাই মামলায় সজীব ওরফে ব্লেড সজীব প্রধান আসামি ছিলেন। ঘটনার রাতে সিএনজি থামিয়ে ভুক্তভোগী নারী ও তার দেবরকে অপহরণ করে একটি পরিত্যক্ত টিনশেড বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে মারধর ও ছিনতাইয়ের পর নারীর উপর পালাক্রমে ধর্ষণ চালায় সজীব ও তা
র সহযোগীরা। ঘটনার পর থেকেই সে পলাতক ছিল।
এ ঘটনায় সোনারগাঁও থানা পুলিশ র্যাব-১১ এর নিকট তার গ্রেফতারের জন্য অনুরোধ জানালে র্যাবের নিজস্ব গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তিগত সহায়তায় তাকে শনাক্তপূর্বক গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সজীব ওরফে ব্লেড সজীবকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১
বাংলাদেশ আমার অহংকার
যোগাযোগ:
র্যাব-১১, সদর কোম্পানি
আদমজীনগর, নারায়ণগঞ্জ