রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

জামায়াতে ইসলামীর নেতৃত্বে ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আহ্বান — আড়াইহাজারে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে মমিনুল হক সরকার।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৫।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আড়াইহাজারে নির্বাচনী কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সকালে উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার জনগণকে ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জানান।

তিনি বলেন,জনগণ এখন একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা গঠনের প্রত্যাশায় আছে। সেই কাঙ্ক্ষিত পরিবর্তনের নেতৃত্ব দিতে জামায়াতে ইসলামী প্রস্তুত।জনগণ এবার ইনশাআল্লাহ জামায়াতের প্রার্থীদের বিজয়ী করবে।

আড়াইহাজার থানা দক্ষিণ আমীর মাওলানা হাদিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ–২ আসনের প্রার্থী মোহাম্মদ ইলিয়াস মোল্লা, সমাজসেবক ও চিকিৎসক ডা. আবদুল মালেক, সাবেক উপজেলা আমীর মোতাহার হোসাইন এবং আড়াইহাজার উত্তরের আমীর মাওলানা মনিরুল ইসলাম।

বক্তারা আসন্ন নির্বাচনে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করে জনগণের ভোটে জামায়াতে ইসলামীর প্রার্থীদের জয়ী করতে তৃণমূল পর্যায়ে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102