রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

খাগড়াছড়িতে অবরোধ প্রত্যাহার: ধর্ষণ অভিযোগে চাঞ্চল্যকর মোড়, মেডিক্যাল রিপোর্টে মেলেনি প্রমাণ

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়িতে ৪ দিনের অবরোধ প্রত্যাহার, ধর্ষণের অভিযোগে নতুন মোড়।
খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ ঘিরে জুম্ম ছাত্র-জনতার টানা চার দিনের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে এবং প্রশাসনের আশ্বাসে ৮ দফা দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতিতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে অবরোধ প্রত্যাহারের ঘোষণার পরই ঘটনা নতুন মোড় নেয়। মেডিক্যাল বোর্ডের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগকারী স্কুলছাত্রী ধর্ষণের শিকার হননি। জেলা সিভিল সার্জন ডা. ছাবের আহম্মেদ সাংবাদিকদের জানান, মেডিক্যাল রিপোর্টে ধর্ষণের কোনো আলামত মেলেনি এবং শরীরে আঘাতের চিহ্নও নেই।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল বলেন,এতে স্পষ্ট হয়েছে যে ধর্ষণের ঘটনা ঘটেনি। মিথ্যা অভিযোগ তুলে একটি গোষ্ঠী পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করতে চেয়েছিল।

উল্লেখ্য,গত ২৩ সেপ্টেম্বর ওই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আন্দোলনে নামে জুম্ম ছাত্র-জনতা। পরবর্তীতে ২৭ ও ২৮ সেপ্টেম্বর অবরোধ চলাকালে গুইমারার রামসু বাজার এলাকায় সহিংস সংঘর্ষে তিনজন নিহত ও সেনা সদস্যসহ অন্তত ২০ জন আহত হন। প্রশাসন এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করেছিল, যা অবরোধ প্রত্যাহারের সঙ্গে তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বর্তমানে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানায় পুলিশ প্রশাসন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102