রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ডেমরায় শারদীয় দুর্গা উৎসবে সম্প্রীতির বার্তা-নেতৃত্বে মোঃ হানিফ মিয়া।

তাছলিমা পপি দৈনিক বিজনেস প্রতিদিন। নিজস্ব প্রতিনিধি।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৫ বার পড়া হয়েছে

ডেমরা ২৯ সেপ্টেম্বর।
পূজা মণ্ডপ পরিদর্শন – সম্প্রীতির বার্তা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব আলহাজ্ব তানভির আহমেদ রবিন এর তত্তাবধায়নে,সালাউদ্দিন আহমেদ এর সার্বিক সহযোগিতায়,ডেমরা থানা বিএনপির সুপরিচিত মুখ,জনপ্রিয় নেতা,সাবেক যুবদল এর নেতা সাধারণ সম্পাদক এবং সদ্য সদস্য পদপ্রার্থী মোঃ হানিফ মিয়া,সম্প্রতি ডেমরার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।
এই কর্মসূচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দিকনির্দেশনায় বাস্তবায়ন হয়।

তিনি স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালনে সকল ধরনের সহমর্মিতা প্রকাশ করেন।

সম্প্রীতির এই বার্তা,নিয়ে মোঃ হানিফ মিয়া বলেন,বিএনপি সব ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল। আমরা বিশ্বাস করি—সবার বাংলাদেশ গড়তে হলে, সবার পাশে থাকতে হবে।


কর্মীবন্ধনে ঐক্যবদ্ধ ডেমরা থানা বিএনপি।

এসময়,তিনি ডেমরা থানাদিন সকল ধর্মের জনগণকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তে ভোট দেওয়ার আহ্বান জানান।
ডেমরা থানার সকল ওয়ার্ড এর বিএনপি নেতা কর্মীদের সাথে নিয়ে ডেমরা থানার প্রতিটি ওয়ার্ড এর পূজামণ্ডপ পরিদর্শন করেন। এবং মন্ডপের দায়িত্বে থাকা সকলের হাতে চেক প্রদান করেন। ও ভালো মন্দের খোঁজখবর নেন এবং কোনপ্রকার যেন নাশকতা না হয় সেই ব্যাপারেও তিনি আইনশৃঙ্খলা বাহিনীকেও অনুরোধ জানান।
ডেমরা থানা বিএনপির প্রতিটি ওয়ার্ডে সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে,মোঃ হানিফ মিয়া সাবেক যুবদল নেতা ও সদস্যসচিব পদপ্রার্থী,পূজা উপলক্ষে সরেজমিনে মণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন,”ধর্ম যার যার—উৎসব সবার। ডেমরার প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও শান্তিপূর্ণ উৎসব নিশ্চিত করাই আমাদের রাজনৈতিক এবং সামাজিক দায়িত্ব।”

তার সফরে অংশ নেন বিএনপি’র নিবেদিত প্রাণ গিয়াস উদ্দিন,ইয়াসিন হোসেন,সহ ডেমরার সব ইউনিটের নেতাকর্মীরা। স্থানীয় মণ্ডপ কর্তৃপক্ষ তাঁদের আন্তরিক স্বাগত জানান এবং বিএনপির এ সহযোগিতাকে সাধুবাদ জানান।

মোঃ হানিফ মিয়া,তার অসংখ্য কর্মীবাহিনী ও থানা বিএনপির নেতাকর্মীদের নিয়ে সারুলিয়া,মুরাদপুর,মাতুয়াইলসহ ডেমরার বিভিন্ন ওয়ার্ডে পূজা মণ্ডপ ঘুরে দেখেন। তিনি পূজা আয়োজকদের খোঁজখবর নেন,শুভেচ্ছা জানান এবং উৎসবের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে সহযোগিতার আশ্বাস দেন।

বিএনপি সব ধর্ম-বর্ণের মানুষের দল। আমরা গড়তে চাই এমন একটি সমাজ, যেখানে মুসলমান-হিন্দু সবাই মিলেমিশে উৎসব উদযাপন করবে। ডেমরার মাটিতে এই সম্প্রীতির চর্চা বহুদিনের, আমরা শুধু তা আরও দৃঢ় করতে এসেছি।

জনতার নেতা হানিফ মিয়ার নেতৃত্বে ডেমরায় শান্তি ও সম্প্রীতির উৎসব।

ডেমরার রাজনৈতিক অঙ্গনে এক পরিচিত ও গ্রহণযোগ্য নাম মোঃ হানিফ মিয়া, শুধু রাজনৈতিকভাবে নয়,সামাজিক দায়িত্ববোধেও তিনি এগিয়ে। তার মানবিক দৃষ্টিভঙ্গি ও কর্মীবান্ধব মনোভাবের কারণে দিন দিন তিনি বিএনপির ঘাঁটিতে জনতার নেতা হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছেন।

সম্প্রতি দুর্গাপূজা উপলক্ষে তিনি ডেমরার সব পূজা মণ্ডপে গিয়ে আয়োজকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন,সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

হানিফ মিয়ার,বক্তব্যে উঠে আসে একটি প্রগতিশীল ভাবনা।
রাজনীতি মানুষের জন্য। ধর্ম যার যার, উৎসব সবার — এটা কোনো স্লোগান নয়, এটা আমাদের বিশ্বাস। ডেমরায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য।
এই পরিদর্শনে তার সঙ্গে ছিলেন বিশিষ্ট নেতা,ইয়াসিন হোসেন,গিয়াস উদ্দিন,সহ ডেমরা থানার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

এই উদ্যোগকে স্বাগত জানায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়।ডেমরা থানা যুবদল,ছাত্রদলসহ সহযোগী সংগঠনের অগণিত নেতা-কর্মী।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102