
সিদ্ধিরগঞ্জ কদমতলী এলাকায় সোহাগ ও মুন্না বাহিনীর অস্ত্রধারী দাপটে আতঙ্কিত এলাকাবাসী। বাড়ি নির্মাণে চাঁদা, জমি দখল ও মাদক বিক্রির অভিযোগ।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় সোহাগ ও মুন্না নামক অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনীর দাপটে আতঙ্কে রয়েছে এলাকাবাসী। অভিযোগ অনুযায়ী,এই বাহিনী বাড়ি নির্মাণে চাঁদা আদায়,জমি দখল,মাদক বিক্রি এবং তিতাসের গ্যাস ব্যবহারকারীদের কাছ থেকে অবৈধ অর্থ আদায় করছে।
এলাকাবাসী জানায়,কদমতলী কবরস্থানের দক্ষিণ পাশে মাসুদের দোকান জোরপূর্বক দখল করে সন্ত্রাসীরা আস্তানা গড়ে তোলেছে। আস্তানায় সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং এলাকাবাসী তাদের ভয়ে আতঙ্কিত। ১০–১২টি মামলা থাকা সত্ত্বেও পুলিশ তাদের গ্রেপ্তার না করার কারণে সন্ত্রাসীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম জানিয়েছেন,পুলিশ সন্ত্রাসীদের গ্রেপ্তারে তৎপর রয়েছে এবং দ্রুত সুফল পাওয়া যাবে।