রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

জন্মদিনে ৫শতাধিক অসহায় সনাতনীদের মাঝে বস্ত্র বিতরণ করলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি-জাকির খান

নিজস্ব প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

নিজের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে এক অনন্য উদ্যোগ নিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। ৫২তম জন্মবার্ষিকীতে তিনি প্রায় ৫ শতাধিক অসহায় সনাতনী নারী-পুরুষের মাঝে নতুন বস্ত্র বিতরণ করে আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বন্দর বাজার এলাকার একটি পূজা মণ্ডপে নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাকির খান বলেন,ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ নিজের ধর্মীয় উৎসব পালন করবে—কেউ বাধা দিতে এলে আমরা পাশে আছি।
তিনি আরও বলেন,অতীতে স্বৈরাচারী শাসনের সময় হিন্দু সম্প্রদায় নানা জুলুম-অত্যাচারের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। এখন সেই অবস্থা কিছুটা বদলেছে। আমরা চাই এই সম্প্রীতির বন্ধন চিরদিন অটুট থাকুক।

তিনি জানান,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায় সব ধর্মের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। “কোনো সমস্যা হলে আমাদের জানাবেন,আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব”—যোগ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নয়ন সাহা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম টুলু,জেলা প্রজন্মদলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম,বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে ছিলেন— জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম টুলু, জেলা প্রজন্মদলের আহ্বায়ক সলিমুল্লাহ্ করিম সেলিম, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকার, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের পরিচালক ও জেলা যুবদল নেতা পারভেজ মল্লিক।

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাবেক সহ-সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজন, চন্দন চন্দ্র লোক, মহানগর পূজা উদযাপন ফ্রন্টের কোষাধ্যক্ষ মানিক দাস, সহ-সাংগঠনিক সম্পাদক স্মৃতি পাল, সদস্য মিলন দাস, তোবারক, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ।

বন্দর থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ জলিল এবং সদস্য মোঃ হেলাল, মোঃ সাদ্দাম, আবু সাঈদ, বন্দর ২৩নং ওয়ার্ড মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির, সাধারণ সম্পাদক আবুল হাসান খোকন, সদস্য মোঃ আজিম ও মোঃ হিমুসহ আরও অনেকে অনুষ্ঠানে অংশ নেন।

শেষে অতিথিদের নিয়ে জন্মদিনের কেক কেটে জাকির খানের জন্মবার্ষিকী উদযাপন করা হয়। পরে পূজা মণ্ডপে উপস্থিত অসহায় সনাতনী নারী-পুরুষদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়।
জন্মদিনের এই মানবিক আয়োজন স্থানীয়দের মধ্যে প্রশংসার ঝড় তোলে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102