
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ডেপুটি রেজিস্ট্রার ড. মো: আমিনুল ইসলাম (টিটো)কে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালকের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো: ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
ড. আমিনুল ইসলাম বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বপ্রাপ্ত হিসেবে তিনি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করবেন।
কর্তৃপক্ষ জানিয়েছেন, দায়িত্ব পালনের সময় তিনি প্রচলিত বিধি অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।