
অদ্য ২০-৯-২০২৫ ইং তারিখে,চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশন নির্বাচন-২০২৫ সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে চেয়ার প্রতীকে মাসুম প্রধান ১৮৭ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন এবং সহ-সভাপতি পদে আপেল প্রতীকে মোঃ ইউসুফ জয়লাভ করেছেন।
চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশন নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে ২০ সেপ্টেম্বর চৌধুরীবাড়ী বন্ধু কমিউনিটি সেন্টারে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। মোট ভোটার সংখ্যা ছিল ২৩৩ জন।
ঘোষিত ফলাফলে জানা যায়,সভাপতি পদে চেয়ার প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা মাসুম প্রধান ১৮৭ ভোট পেয়ে বিপুল ভোটে জয়লাভ করেন। সহ-সভাপতি পদে আপেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা মোঃ ইউসুফ জয়লাভ করেছেন।
এ ছাড়া কোষাধ্যক্ষ পদে মোঃ সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ হাসনাত মৃধা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ সাব্বির ইসলাম, প্রচার সম্পাদক পদে মোঃ সাইফুল ইসলামসহ একাধিক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার মোঃ আবুল কাশেম মেম্বার জানিয়েছেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচিত নেতৃত্ব ব্যবসায়ীদের উন্নয়ন ও কল্যাণে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।