
চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ির আলমাস সিনেমা এলাকার ফুটপাত থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)দুপুরে এ লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, লাশটি সকাল থেকে ফুটপাতে পড়ে ছিল। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) আমির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বাভাবিক মৃত্যু হয়েছে। লাশটির গায়ে একটি গামছা পেঁচানো ছিল।
তদন্ত কর্মকর্তা মো.সেলিম জানান, লাশটি চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হবে। সুরত হাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তে প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।
চট্টগ্রাম মেডিকেলের লাশঘরের দায়িত্বপ্রাপ্ত কর্মী জানান,এখনো লাশ সেখানে পৌঁছায়নি। সুরত হাল শেষে ময়নাতদন্ত করা হবে।
চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকায় ফুটপাত থেকে অজ্ঞাত এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সুরত হাল শেষে ময়নাতদন্তে মৃত্যুর কারণ জানা যাবে।
চট্টগ্রাম লাশ উদ্ধার,কাজীর দেউড়ি খবর,চট্টগ্রাম পুলিশ, চট্টগ্রাম মেডিকেল,অজ্ঞাত লাশ