রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

কর কমিশনার কবির উদ্দিনের অঢেল সম্পদ নিয়ে উঠেছে প্রশ্ন।

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চল-১৩ এর কর কমিশনার কবির উদ্দিন মোল্লার অস্বাভাবিক সম্পদ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। চাকরিজীবনে বেতনভাতা থেকে সর্বোচ্চ দুই কোটি টাকা আয় করলেও বর্তমানে তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩০ থেকে ৪০ কোটি টাকা।

রাজধানীর গুলশান নিকেতন, বনশ্রী ও মালিবাগে তিনটি ফ্ল্যাট, বসুন্ধরা আবাসিক এলাকায় কোটি টাকার প্লট, কুমিল্লায় জমিজমা, দামী গাড়ি এবং বিদেশে বিপুল সম্পত্তি রয়েছে বলে জানা গেছে।

অনুসন্ধানে আরও জানা গেছে, কর কমিশনার কবির উদ্দিন তার স্ত্রীকে বিবাহবার্ষিকীতে বসুন্ধরায় চার কাঠার প্লট উপহার দিয়েছেন। যার বর্তমান বাজার মূল্য ৭ কোটি টাকার বেশি। এছাড়া ছেলের জন্য যুক্তরাষ্ট্রে প্রায় ৩০ কোটি টাকা খরচ করে সেকেন্ড হোম গড়ে তুলেছেন এবং টাকা পাচারের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

কবির উদ্দিন মোল্লার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে দায়ের করা একটি কর ফাঁকির মামলা গোপনে মীমাংসা করে কোটি টাকার প্লট ও ঘুষ গ্রহণ করেছেন।

তবে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনে পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102