রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

প্রতারণার ফাঁদে IELTS পরীক্ষার্থীরা,বনানীতে গ্রেফতার ২

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

ঢাকা | ০৭ সেপ্টেম্বর ২০২৫

IELTS পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র সরবরাহের লোভ দেখিয়ে একাধিক শিক্ষার্থীকে প্রতারিত করে অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর বনানী থেকে দুই প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বনানী থানা।

গ্রেফতারকৃতরা হলেন,পান্না পুনম হাওলাদার ওরফে কেয়া (২৬),মোঃ মামুন খান (৩৭)
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯:৩০ টায় বনানীর ‘অ্যামাজন লিলি লেক ভিউ রেসিডেন্স’ নামক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে তাদের হেফাজত থেকে ৮ লাখ ৩৮ হাজার টাকা ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

প্রতারণার কৌশল:ভুক্তভোগী মোঃ নাদিত হাসান রকি বনানীর একটি আইইএলটিএস কোচিং সেন্টারে অধ্যয়নরত ছিলেন। প্রতারকরা পরীক্ষায় পাস করানোর প্রলোভনে প্রশ্নপত্র ও উত্তর সরবরাহের কথা বলে তার কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে আরও জানা যায়, অন্যান্য শিক্ষার্থীর কাছ থেকেও ১ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে।

প্রযুক্তি ব্যবহার করে গ্রেফতার,ভুক্তভোগী ও তার বন্ধুদের অভিযোগের ভিত্তিতে বনানী থানা একটি মামলা রুজু করে। এরপর প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে প্রতারকদের অবস্থান শনাক্ত করা হয় এবং অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

ডিএমপি সূত্র জানায়,আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102