রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

কালিয়াকৈরে ৪ নং ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বিএনপির নবগঠিত কমিটি নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। দলীয় নেতাকর্মীদের অভিযোগ,আওয়ামী লীগের সমর্থিত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দিয়ে গঠিত এই কমিটি অবৈধ এবং দলের আদর্শ পরিপন্থী।

আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৪:৩০টায় বক্তারপুর এলাকায় এই কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি কালামপুর মেইন সড়ক থেকে শুরু হয়ে বক্তারপুরের বিভিন্ন আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে বক্তারপুর রেলক্রসিংয়ে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এছাড়াও ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এই বিক্ষোভে সক্রিয়ভাবে অংশ নেন।

বিক্ষোভএ বক্তারা বলেন,”বিএনপি পরিবারে যারা রক্ত ঘাম দিয়ে কাজ করেছেন,তাদের বাদ দিয়ে অন্য রাজনৈতিক মতাদর্শের লোকদের দিয়ে কমিটি গঠন দলীয় নীতি ও গঠনতন্ত্রের পরিপন্থী। এই কমিটি বাতিল না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102