রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জে চালক-শ্রমিকদের জন্য‘Green Umbrella’ কর্মসূচি:পোশাক,লাইসেন্স ও আর্থিক সহায়তা প্রদান।

নিজস্ব প্রতিনিধি : তাছলিমা পপি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে‘Green Umbrella’ কর্মসূচির মাধ্যমে চালক ও শ্রমিকদের মধ্যে পোশাক, পরিচয়পত্র এবং কন্ডাক্টর লাইসেন্স বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত চারটি পরিবারের হাতে পাঁচ লাখ টাকা করে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।


জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন,এই কর্মসূচি সড়ক নিরাপত্তা নিশ্চিত করার এক মানবিক ও শৃঙ্খলাবদ্ধ প্রচেষ্টা।বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ উল্লেখ করেন,পরিবহন খাতকে আধুনিকায়নে নারায়ণগঞ্জের এই উদ্যোগ দেশজুড়ে উদাহরণ হয়ে উঠবে।

অনুষ্ঠানে চালক ও হেলপারদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং মাদকাসক্তি,অযথা ওভারটেকিং ইত্যাদি থেকে বিরত থাকার গুরুত্ব তুলে ধরা হয়। এ কর্মসূচি সড়ক দুর্ঘটনা কমাতে ও পরিবহন খাতে পেশাগত শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102