রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

প্রেস রিলিজ।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ রুপগঞ্জের মাছিমপুর এলাকা হতে ম্যাগাজিন সহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র‍্যাব-১১।

১। বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী,চাঁদাবাজ,জঙ্গি দমন,অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার,চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

২। র‍্যাব-১১,নারায়ণগঞ্জ,র‍্যাব-৯,সিলেট এবং জেলা পুলিশ সিলেট এর একটি যৌথ আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ০৩ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ রোজ বুধবার দুপুরে সিলেট জেলার গোয়াইনঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও ২০ মামলার আসামি রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজ (২৫)’কে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। গ্রেফতারকৃত আসামি রিয়াজুল ইসলাম শুটার রিয়াজ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মাছিমপুর (দেওয়ানবাড়ী) গ্রামের আব্দুল লতিফের ছেলে। গত ০৩ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ রোজ বুধবার দুপুরে শুটার রিয়াজ জাফলং বেড়াতে যায়। এ সময় র‍্যাব-১১,নারায়ণগঞ্জ তথ্য প্রযুক্তির সাহায্যে তার অবস্থান সনাক্তপূর্বক র‍্যাব-৯,সিলেটকে অবহিত করলে র‍্যাব-৯,সিলেট ও জেলা পুলিশ সিলেট এর একটি যৌথ আভিযানিক দলের সদস্যরা তাকে ধরতে চেষ্টা করেন। এসময় শুটার রিয়াজ কৌশলে তার প্রাইভেটকার নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার এর পরপরই শুটার রিয়াজের ব্যবহৃত অস্ত্রের সন্ধানে মাঠে নামে র‍্যাব-১১। এরই প্রেক্ষিতে শুটার রিয়াজের সম্ভাব্য বিভিন্ন আস্তানায় অভিযান পরিচালনা করে র‍্যাব-১১। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১,নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ০৪ সেপ্টেম্বর, ২০২৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার ভোরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মাছিমপুর এলাকা হতে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে।

৩। উদ্ধারকৃত ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল এর পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102