শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ কংগ্রেসের বাজেট প্রতিক্রিয়া,জনআকাঙ্ক্ষার প্রতিফলন নয়, বাস্তবায়নযোগ্যতাও প্রশ্নবিদ্ধ’ সাংবাদিকতার মাধ্যমে সমাজে ন্যায় প্রতিষ্ঠায় কাজ করতে চাই —হারিছ আলী। মাসদাইরে পুলিশের বিশেষ অভিযান,গাঁজা ও বিদেশি মুদ্রাসহ তিনজন আটক। সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার,পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার ৪০ পিস ইয়াবা। মুন্সিগঞ্জে মেধার উৎসব,বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনায় উচ্ছ্বাস,শিক্ষার অগ্রযাত্রায় নতুন দিগন্ত। হানি ট্র্যাপ,ব্ল্যাকমেইল ও কিশোর গ্যাংয়ের অভিযোগে আতঙ্কিত মুগদাবাসী,তদন্তের দাবি। পদ্মা নদীতে গলায় গামছা প্যাঁচানো অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা। রাজশাহী-নওগাঁ মহাসড়কে ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষ, ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২। চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টার সফর,‘মেড ইন বাংলাদেশ’ প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে আত্মনির্ভরতার আহ্বান। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান,বিপুল মাদকসহ ৫ জন আটক।

সরকারি উকিলবাড়ি খাল উদ্ধার অভিযান চালালো রূপগঞ্জ উপজেলা প্রশাসন।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

কাঞ্চনে শতবর্ষী উকিলবাড়ি খাল উদ্ধার: রূপগঞ্জ প্রশাসনের উচ্ছেদ অভিযান পরিচালিত।
শীতলক্ষ্যা ও বম্রপূত্র নদীর সংযোগস্থলে দখলদার উচ্ছেদ করে পানিপ্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগ।
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার শতবর্ষী সরকারি উকিলবাড়ি খাল উদ্ধার করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

০২ সেপ্টেম্বর,মঙ্গলবার দুপুরে শীতলক্ষ্যা নদী থেকে বম্রপূত্র নদীর সংযোগস্থলে কাঞ্চন পৌর বাজার এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তরিকুল আলম।

অভিযানে অংশ নেন কাঞ্চন পৌর কাউন্সিলর মফিকুল ইসলাম খান,মো.রোকন মিয়া,কাঞ্চন ফাঁড়ির পুলিশ উপ-পরিদর্শক ফরহাদুল ইসলাম,পৌর কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা।

তরিকুল আলম জানান,বহু বছর ধরে প্রভাবশালী ব্যক্তি ও কিছু আবাসন কোম্পানি সরকারি খাল দখল করে রেখেছিলো। কোথাও বালি ফেলে,কোথাও দোকান বা ঘর তুলে খালের গতিপথ নষ্ট করে দেওয়া হয়,যার ফলে আশপাশের গ্রামগুলো পানিবন্দি হয়ে পড়ে।
তিনি আরও বলেন,খালের সীমানায় যতই প্রভাবশালী থাকুক না কেন,কাউকে ছাড় দেওয়া হবে না। পানি প্রবাহ নিশ্চিত করতে খাল পুনঃখনন করা হবে।

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102