
ঢাকা, ২৯ আগস্ট ২০২৫:
আমজনতার দল আজকের ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের ঘোষিত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপকে আন্তরিক স্বাগত জানিয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এ রোড ম্যাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ব্রিফিংয়ে দলের সাধারণ সম্পাদক মোঃ তারেক রহমান বলেন,জাতীয় নির্বাচন নিয়ে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন,নির্বাচনের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।