
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা’র ডিআইজি (অপারেশন এন্ড ক্রাইম)মহোদয় কর্তৃক ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ঢাকার পুলিশ লাইন্স পরিদর্শন ও ফোর্স ব্রিফিং।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স উত্তরা,ঢাকার,সম্মানিত ডিআইজি মহোদয় জনাব মোঃ আবু কালাম সিদ্দিক (অপারেশন ও ক্রাইম) অদ্য ২৬/০৮/২০২৫ খ্রি. দুপুর ১২.৩০ ঘটিকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১,ঢাকার পুলিশ লাইন্স পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১,ঢাকার কনফারেন্স রুমে মোমো ফ্যাশন লিমিটেড” (বিজিএমইএ) (৯০০জন) জয়পুরা,ধামরাই, ঢাকা এর শ্রমিক অসন্তোষ নিরসন আপোষ-মিমাংসা বৈঠকে উপস্থিত হন এবং শ্রমিকদের সমস্যার বিষয়গুলো শুনেন এবং মালিক পক্ষের সাথে কথা বলে একটা সমঝোতা করেন।

এরপর ডিআইজি মহোদয় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১,ঢাকা’র সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন এবং ডিউটিতে নিয়োজিত হওয়ার পূর্বে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বিষয়ে ব্রিফিং করেন। ডিআইজি মহোদয় উত্থাপিত বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়গুলো শুনে তা বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন। ডিআইজি মহোদয় আরও বলেন যে আমাদেরকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে এবং পোশাকের প্রতি সম্মান বজায় রাখতে হবে। তিনি আরো বলেন, পুলিশের দায়িত্ব নিজের এবং জনগনের জান-মালের নিরাপত্তা প্রদান করা। এক্ষেত্রে আমাদের কোন ধরনের দায়িত্ব অবহেলা করা যাবে না। এছাড়া তিনি আরো বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং পরিশেষে তিনি সকল অফিসার-ফোর্সের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে তার মূল্যবান বক্তব্য শেষ করেন।
এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১,ঢাকার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া পিপিএম, অতিঃ পুলিশ সুপার,সরকারি পুলিশ সুপার সহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।