রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার হলেন মোহাম্মদ জসীম উদ্দিন, প্রত্যুষ কুমার মজুমদার সিআইডিতে বদলি।

নিউজ ডেস্ক : দৈনিক বিজনেস প্রতিদিন।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৩১৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি পূর্বতন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের স্থলাভিষিক্ত হলেন, যিনি সদ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি হয়েছেন।

প্রত্যুষ কুমার মজুমদার নারায়ণগঞ্জে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন ২০২৩ সালের ৩০ আগস্ট। ২০২৫ সালের ২৫ আগস্ট (সোমবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে বদলির এ সিদ্ধান্ত জানানো হয়।

নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন ২৪তম বিসিএস (পুলিশ)ব্যাচের কর্মকর্তা। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক সভায় তিনি ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই ফোরামের সভাপতি নির্বাচিত হয়েছেন সিআইডিতে সদ্য বদলি হওয়া এসপি প্রত্যুষ কুমার মজুমদার।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102