রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম মহাসড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিনিধি :মোঃ মাসুদ।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি:

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবীতে সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের আবরোধ করে রেখেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার বেলা ১২ থেকে এই কর্মসূচি শুরু হয় এবং এই রিপোর্ট লেখা পর্যন্ত আবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।

এর ফলে যমুনা সেতু দিয়ে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী এবং উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যানবাহন চলাচল বন্ধ হয়েছে। এতে সেতুর উভয় প্রান্তে দীর্ঘ যানজটে দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়ছে শত শত যাত্রীরা।

যমুনা সেতু সুত্রে জানা যায়,যমুনা সেতু দিয়ে প্রতিদিন ২২টি জেলার ১৮-২০ হাজার যানবাহন পারাপার হয়ে থাকে। তবে এই মহাসড়ক ব্লকেডের কারণে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে এবং যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

শিক্ষার্থীরা জেজুতি ও সুজনা জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন করা হোক। আমরা স্থায়ী ক্যাম্পাসের দাবীতে আমরা গত জুলাই মাস থেকে আন্দোলন করছি। কিন্তু সরকার আমাদের দাবী মানছে না। যে কারন বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেমেছি। দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

একই দাবীতে গতকাল ১৩ আগস্ট সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৬ ঘন্টা ট্রেন অবরোধ করে শিক্ষার্থীরা।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102