
বিজিবির অভিযানে কুড়িগ্রামে সীমান্ত এলাকা থেকে ৮২ কেজি গাঁজা জব্দ। গাঁজার বাজারমূল্য প্রায় ২.৮৭ লাখ টাকা। পুরো খবর পড়ুন এখানে।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সফল অভিযান চালিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। মঙ্গলবার (১২ আগস্ট)সন্ধ্যায় কাশিপুর ইউনিয়নের ধর্মপুর ব্যাপারীটারী সীমান্ত এলাকা থেকে ৮২ কেজি গাঁজা জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ২ লাখ ৮৭ হাজার টাকা।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়,চোরাকারবারীরা ভারত থেকে গাঁজা নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে গাঁজার পোটলা ফেলে পালিয়ে যায়। পরে জব্দ করা গাঁজাগুলো ক্যাম্পে নিয়ে আসা হয়।
লালমনিরহাট-১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান,সীমান্ত এলাকায় মাদক চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।