
বিশেষ প্রতিনিধি:
ছাত্রলীগ থেকে বিএনপি—ক্ষমতার খেলায় জাকির এখন আলোচনার কেন্দ্রবিন্দু!
সিরাজগঞ্জের রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হয়েছে জাকির খানের গ্রেফতারের মধ্য দিয়ে। সদ্য গ্রেফতার হওয়া এই নেতা একসময় ছিলেন ছাত্রলীগের সক্রিয় সদস্য, বর্তমানে বিএনপির সহযোগী সংগঠন ‘জিয়ার সৈনিক দল’-এর সভাপতি।
স্থানীয় সূত্র জানায়,রাজনৈতিক পরিস্থিতি বদলানোর সঙ্গে সঙ্গে জাকিরও দল বদল করেন। তবে তার পদোন্নতির পেছনে রয়েছে ব্যক্তিগত প্রভাব ও রাজনৈতিক কৌশল—এমন ধারণা অনেকের।
বিএনপির এক জ্যেষ্ঠ নেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় দলীয় পদ নিয়ে চলছে ‘পকেট সমিতি’ও পদ বাণিজ্যের অভিযোগ।
এদিকে,জাকিরের বিরুদ্ধে আগে থেকে কিছু অপরাধের গুঞ্জন থাকলেও,পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করেনি।
এই গ্রেফতার শুধু একটি মামলার ঘটনা নয়, বরং সিরাজগঞ্জের রাজনৈতিক পালাবদলের জ্বলন্ত উদাহরণ বলে মনে করছেন বিশ্লেষকরা।