রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

দিনাজপুরে ৫৩৩ বস্তা সরকারি ওএমএস চালসহ গুদাম সিলগালা।

বিশেষ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

ওএমএস চালের কালোবাজার রুখে দিল প্রশাসন,বীরগঞ্জে বড় ধরনের অভিযান।

দিনাজপুরের বীরগঞ্জে অভিযান চালিয়ে ৫৩৩ বস্তা সরকারি ওএমএস (খোলাবাজারে বিক্রির জন্য বরাদ্দকৃত) চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও খাদ্য গুদাম কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৭ আগস্ট) গোলাপগঞ্জ বাজারে মোমো ট্রেডার্স নামক এক গুদামে এ চাল মজুত অবস্থায় পাওয়া যায়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খালেদা আক্তার বানু বলেন, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আমরা মোমো ট্রেডার্সে গিয়ে দেখি সরকারি সিলযুক্ত চাল অবৈধভাবে প্যাক করা হচ্ছে। সাথে সাথে প্রশাসনের সহায়তায় ব্যবস্থা গ্রহণ করা হয়।
তদন্তে উঠে এসেছে, নিলয় ট্রেডার্স (টাঙ্গাইল)থেকে আনসার বাহিনীর নামে ডিও কেটে চালগুলো আনা হয় বীরগঞ্জে।প্রশাসনের মতে,চালগুলো কালোবাজারে বিক্রির পরিকল্পনা ছিল।
ঘটনার পরপরই গুদাম সিলগালা করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102