
চুকনগর(ডুমুরিয়া)খুলনা |
খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে মৃতপ্রায় গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে তিনজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। রবিবার(৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই শাস্তি দেন ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার(ভূমি)অপ্রতিম কুমার চক্রবর্তী।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারায় দোষী সাব্যস্ত হয়ে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন,মোঃ সাইফুল ইসলাম (২২)
মোস্তাফিজুর রহমান (৪৫),এয়াকুব আলী (৫০)
জানা গেছে,ইউপি সদস্য আব্দুস সালাম মহালদারের হেফাজতে থাকা রুগ্ন গরু গোপনে জবাই করে মাংস বিক্রি করা হচ্ছিল।শনিবার রাতে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আল-আমিনের নির্দেশে সহকারী কমিশনার(ভূমি),উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির এবং পুলিশ।
জবাইকৃত দুইটি গরু মাটিতে পুঁতে প্রপার ডিসপোজ করা হয় এবং জীবিত পাঁচটি গরুকে বিভিন্ন মাদ্রাসায় হস্তান্তর করা হয়।
ডুমুরিয়া,চুকনগর বাজার,রুগ্ন গরু,মাংস বিক্রি,প্রাণিসম্পদ কর্মকর্তা,ভ্রাম্যমাণ আদালত,খুলনা খবর