রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

যুক্তরাষ্ট্রে ৪ মিলিয়ন ডলারের প্রতারণায় ভারতীয় বংশোদ্ভূত দম্পতির গ্রেফতার।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রে রিয়েল এস্টেট ব্যবসার আড়ালে ৪ মিলিয়ন ডলারের বিশাল প্রতারণার অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ ও এফবিআই। গ্রেফতারকৃতরা হলেন সিধার্থ “স্যামি” মুখার্জি এবং তার স্ত্রী সুনীতা মুখার্জি।
নর্থ টেক্সাসে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত দম্পতি সিধার্থ স্যামি মুখার্জি ও সুনীতা মুখার্জিকে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী রিয়েল এস্টেট ব্যবসায় ভুয়া বিনিয়োগ প্রকল্পের মাধ্যমে প্রায় ৪ মিলিয়ন ডলার(৩৩ কোটি টাকারও বেশি) প্রতারণা করার অভিযোগে গ্রেফতার করেছে।
তাদের বিরুদ্ধে অভিযোগ,তারা সমাজে নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে উপস্থাপন করে ১০০-রও বেশি বিনিয়োগকারীকে ভুয়া প্রকল্পে অর্থ লগ্নি করতে প্রলুব্ধ করেছিলেন।

পুলিশ জানায়,তারা ভুয়া ইনভয়েস, চুক্তিপত্র ও মেইল ব্যবহার করে ডালাস হাউজিং অথরিটি (DHA) নামে মিথ্যা সরকারি প্রকল্পের কথা বলে লোকজনকে বিনিয়োগে উৎসাহিত করেন। পরে তদন্তে দেখা যায়, প্রকল্পের কোন অস্তিত্ব নেই।
এফবিআই ও হোয়াইট-কলার ক্রাইম ইউনিটের তদন্তে আরও জানা যায়,তারা ভুয়া কোম্পানি খুলে PPP (Paycheck Protection Program)-এর আওতায় সরকারি ঋণও নিয়েছেন।

একাধিক ভুক্তভোগী অভিযোগ করেছেন, শুরুতে তারা ‘ডিভিডেন্ড’পেয়েছেন,কিন্তু পরে চেক বাউন্স হতে শুরু করে। একজন ভুক্তভোগী বলেন,তারা খুব চতুরভাবে আস্থা অর্জন করেছিল,আমি ভাবতেই পারিনি এমন প্রতারণার শিকার হব।

এই প্রতারণার মামলায় স্যামি ও সুনীতার বিরুদ্ধে প্রথম-ডিগ্রি ফৌজদারি চুরির অভিযোগ আনা হয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102