রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

মাঠ পর্যায়ের গোয়েন্দা কার্যক্রমে দক্ষতা বাড়াতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০১এ বিশেষ দিকনির্দেশনা দিলেন অতিরিক্ত ডিআইজি।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

ঢাকা |৩০ জুলাই ২০২৫
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০১,ঢাকা’র ইন্টেলিজেন্স ইউনিটের মাঠ পর্যায়ের কার্যক্রমকে আরও পেশাদার,সচেতন ও দায়িত্বশীল করে তুলতে আজ এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (ইন্টেলিজেন্স)মোঃ কফিল উদ্দিন।

তিনি বলেন,ইন্টেলিজেন্স ইউনিটের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। এখানে প্রতিটি তথ্য সংগ্রহ,যাচাই এবং বিশ্লেষণে সততা ও গোপনীয়তা বজায় রাখতে হবে।পুলিশের পেশাগত দায়িত্বের অংশ হিসেবে নিজেদের আচরণে ন্যায়নিষ্ঠা থাকা আবশ্যক।

সভায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহে আসা প্রতিবন্ধকতা ও অভিজ্ঞতা সম্পর্কে সদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তিনি। পাশাপাশি সকলকে বাস্তবভিত্তিক এবং আধুনিক গোয়েন্দা কৌশল আয়ত্ত করার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মোমিনুল ইসলাম ভূঁইয়া,পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল হক সজীব, পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের এবং সহকারী পুলিশ সুপার রায়হান উদ্দিন মোরাদ,পিপিএম ও রাশেদুল বিশ্বাস,পিপিএম।

এই সভা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সদস্যদের মানোন্নয়ন এবং পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ মিটিং।অতিরিক্ত ডিআইজি কফিল উদ্দিন
বাংলাদেশ পুলিশ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102