
পর্যটনবান্ধব ও পরিবেশবান্ধব নগর গড়তে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের ঐতিহাসিক সবুজায়ন কর্মসূচি।
নারায়ণগঞ্জ,১০ জুলাই। নিজস্ব প্রতিনিধি।
সবুজে ঘেরা প্রাচ্যের ডান্ডি”,এই প্রত্যয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচি বৃহস্পতিবার এক অনন্য মাইলফলকে পৌঁছেছে। সাইনবোর্ড এলাকায় ১ লক্ষতম গাছের চারা রোপণের মধ্য দিয়ে এই বিপ্লবী প্রকল্পের অন্যতম অধ্যায় সম্পন্ন হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে পরিচালিত এই কর্মসূচি শুধু গাছ লাগানো নয়, বরং একটি পরিবেশবান্ধব,টেকসই ও পর্যটনমুখী শহর নির্মাণের রূপরেখা তৈরি করছে।
গত দুই মাসে ৪৮ প্রজাতির দেশি-বিদেশি গাছ রোপণ করা হয়েছে জেলার সড়ক,খালপাড়,সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানজুড়ে। এর মধ্যে চেরি,গোলাপি ট্রাম্পেট,দেবদারু, ফক্সটেল পাম,রেইন ট্রি ইত্যাদি উল্লেখযোগ্য।

জেলা প্রশাসনের তথ্য মতে,প্রকল্প বাস্তবায়নে যুক্ত ছিলেন,
১৫৬ সরকারি কর্মকর্তা,১০০ পরিচ্ছন্নতা কর্মী,৬৬০ বাগান শ্রমিক,২০টি পরিবেশ সচেতন সংগঠন
ডিসি জাহিদুল ইসলাম মিঞা বলেন,“এই কর্মসূচি কেবল বৃক্ষরোপণ নয়,নারায়ণগঞ্জের ভবিষ্যৎ নির্মাণের সূচনা।পরিবেশ,ঐতিহ্য ও আধুনিকতা একসাথে থাকবে,এই লক্ষ্যেই আমাদের যাত্রা।”