
নারায়ণগঞ্জ,৪ জুলাই ২০২৫:
সিদ্ধিরগঞ্জের মৌচাক ইস্টার্নের মতিন সড়কের পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাছাকাছি একটি অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (৪ জুলাই) সকাল ৮টায় এই মৃতদেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) মাহাতব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, হাইওয়ে পুলিশ প্রথমে ঘটনাস্থলে পৌঁছায়।পরে তারা পুলিশকে খবর দেয়।এরপর সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে পাঠিয়েছে।
এসআই মাহাতব উদ্দিন আরও বলেন, নিহত ব্যক্তির বয়স প্রায় ৪০ বছর হতে পারে, তবে মরদেহের পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিক তদন্তে দেখা গেছে, মরদেহের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, যা সম্ভবত কোনো অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় পুলিশ নিহত ব্যক্তির পরিচয় এবং ঘটনার সঠিক কারণ জানার চেষ্টা করছে। তারা সংশ্লিষ্টরা যদি এই ব্যক্তির সম্পর্কে কোনো তথ্য থাকে তবে পুলিশকে জানাতে অনুরোধ করেছে।
সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অজ্ঞাতনামা(৪০)এক ব্যক্তির মরদেহ উদ্ধার।প্রাথমিক অনুমান গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সিদ্ধিরগঞ্জ মৃতদেহ উদ্ধার,মতিন সড়ক দুর্ঘটনা,নারায়ণগঞ্জ সংবাদ,অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক,গাড়ি দুর্ঘটনা,সিদ্ধিরগঞ্জ থানা।