
নারায়ণগঞ্জ, ৪ জুলাই ২০২৫:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫-এর আওতায় নারায়ণগঞ্জ মহানগরীতে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ড মসজিদ প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার।
৫০হাজার গাছ রোপণের ঘোষণা,উদ্বোধনী বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন,”এই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আমরা নারায়ণগঞ্জে ৫০ হাজার গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। আমাদের কাজ শুধু গাছ রোপণেই শেষ হবে না—প্রতিটি গাছ পরিচর্যা করে নারায়ণগঞ্জকে সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন,”আগামীর প্রজন্ম যেন একটি সবুজ,নির্মল পরিবেশে বসবাস করতে পারে, সেই লক্ষ্যে আমরা প্রত্যেকটি সম্ভাব্য স্থানে বৃক্ষরোপণ করবো। পরিবেশ রক্ষায় এই উদ্যোগ সফল করতে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।”
উপস্থিত ছিলেন জামায়াত নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো.জামাল হোসাইন,সিদ্ধিরগঞ্জ উত্তর থানা আমীর মাওলানা মোস্তফা কামাল,সেক্রেটারি কামরুল ইসলাম রিপন,বিশিষ্ট সমাজসেবক ও জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী আব্দুল খালেক,এবং থানা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা।
সকলে বৃক্ষরোপণ অভিযানে অংশ নেন এবং পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামীর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। আমীর মাওলানা আবদুল জব্বারের নেতৃত্বে ৫০ হাজার গাছ রোপণের লক্ষ্যমাত্রা ঘোষণা।
জামায়াতে ইসলামী,নারায়ণগঞ্জ বৃক্ষরোপণ,বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫,মাওলানা আবদুল জব্বার, নারায়ণগঞ্জ সবুজ নগরী,পরিবেশ রক্ষা,বাংলাদেশ পরিবেশ উদ্যোগ,জামায়াত খবর ২০২৫,সিদ্ধিরগঞ্জ জামায়াত,বৃক্ষ রোপণ বাংলাদেশ