রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

চিলমারীতে বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ –থানায় অভিযোগ দায়ের।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

প্রকাশিত: ৪ জুলাই ২০২৫
প্রতিবেদক:কুড়িগ্রাম প্রতিনিধি।

কুড়িগ্রামের চিলমারীতে নতুন উপজেলা বিএনপি কমিটি গঠনকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দল ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যুবদলের তিন নেতাকর্মী আহত হয়েছেন এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, গতকাল (৩ জুলাই) সকালে আব্দুল বারি সরকারকে আহবায়ক ও আবু হানিফাকে সদস্য সচিব করে চিলমারী উপজেলা বিএনপির ৩০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এরপরই অধিকাংশ নেতাকর্মী ওই কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল করে।

মশাল মিছিলের কিছুক্ষণের মধ্যেই চিলমারী উপজেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন জিয়া, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আতিক ও আব্দুর রহিম মারধরের শিকার হন। বর্তমানে রুহুল আমিন জিয়া কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এবং তিনি চিলমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

চিলমারী থানার ওসি মোঃ মতিয়ার রহমান বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
চিলমারী বিএনপি সংঘর্ষ,বিএনপি কমিটি নিয়ে কোন্দ,যুবদল নেতার উপর হামলা,কুড়িগ্রাম রাজনৈতিক সহিংসতা,চিলমারী থানায় অভিযোগ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102