রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

মর্গ্যান গার্লস স্কুলে বিভাজন নিরসনে জেলা প্রশাসকের হস্তক্ষেপে বিশেষ সভা।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ ২জুলাই :

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজে শিক্ষকদের মধ্যকার বিভাজন নিরসনে জেলা প্রশাসকের উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি বলেন, “শিক্ষকদের দলাদলি ও ভেদাভেদ শিক্ষার পরিবেশ নষ্ট করছে। শিক্ষকরা জাতির ভবিষ্যৎ নির্মাতা—তাদের মধ্যে ঐক্য বজায় রাখা জরুরি।

জেলা প্রশাসক আরও জানান, যদি শিক্ষকরা সভার সিদ্ধান্ত না মানেন, তাহলে এটা প্রতীয়মান হবে যে তারা প্রতিষ্ঠানের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এ বিষয়ে একটি মনিটরিং কমিটি গঠন করার কথাও তিনি ঘোষণা করেন।

এছাড়া শিক্ষকদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক ডিভাইস স্থাপনের সিদ্ধান্ত হয় এবং বিভক্তি এড়াতে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো বন্ধ করার সিদ্ধান্তও নেওয়া হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রতিষ্ঠানটির শিক্ষকবৃন্দ।
মর্গ্যান গার্লস স্কুল, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, শিক্ষক বিভাজন, শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ সভা, মনিটরিং কমিটি

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102