রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

সংখ্যালঘু নির্যাতন ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে ফটিকছড়িতে মানববন্ধন,দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।

বিশেস প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

ফটিকছড়ি,চট্টগ্রাম |১ জুলাই ২০২৫:
কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু গৃহবধূর উপর বর্বরোচিত পাশবিক নির্যাতন এবং ঢাকার খিলক্ষেত এলাকায় দূর্গা মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফটিকছড়ি উপজেলার হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন।
১ জুলাই,মঙ্গলবার বিকাল ৪টায় বিবিরহাট বাসস্টেশন সংলগ্ন এলাকায় এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ফটিকছড়ি উপজেলা শাখা। সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা সভাপতি বাবু বিজয় কৃষ্ণ বৈষ্ণব।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি মাষ্টার রতন কান্তি চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ফটিকছড়ি কেন্দ্রীয় লোকনাথ মন্দিরের মঠাধ্যক্ষ শ্রীমৎ উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শিমুল ধর, নিরঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফটিকছড়ি পৌরসভার সাবেক সভাপতি ডা. স্বপন দত্ত, সভাপতি ডা. অভি দে,বাগীশিক ফটিকছড়ি সংসদের সভাপতি মানস চক্রবর্ত্তী,সাধারণ সম্পাদক মাষ্টার লিটন দে,জাগো হিন্দু পরিষদ ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি বাবু পলাশ শীল,সনাতন সংগঠনের সদস্য সচিব কনক শর্ম্মা,ভূজপুর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সুমন কুমার নাথ,চট্টগ্রাম চা-শ্রমিক ইউনিয়নের সভাপতি নিরঞ্জন নাথ মন্টু, সূর্যগিরি আশ্রম শাখার সহ-সভাপতি ড.তরুণ কুমার আচার্য কৃষ্ণ।

মনববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, জন্মষ্টমী উদযাপন পরিষদ,বাগীশিক সংসদ,জাগো হিন্দু পরিষদ ও সনাতন সংগঠনের নেতৃবৃন্দ এবং সনাতনী সকল জনগোষ্টী।

সভায় বক্তারা দ্রুততম সময়ে কুমিল্লার মুরাদনগরে নারকীয় ঘটনা এবং ঢাকা খিলক্ষেত এলাকায় মন্দির ও প্রতিমা ভাঙ্গচুরের ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102