শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফে শুরু ৫ দিনব্যাপী শোহাদা-ই কারবালা মাহফিল: সত্য উপলব্ধির আহ্বান বক্তাদের।

বিশেস প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

বিশেস প্রতিনিধিঃ
ঐতিহ্যবাহী গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফের ব্যবস্থাপনায় মঙ্গলবার (১ জুলাই) থেকে শুরু হয়েছে ৫ দিনব্যাপী শোহাদা-ই কারবালা মাহফিল।চট্টগ্রামের হামজার বাগ বিবিরহাটে অবস্থিত মাদরাসা-ই শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর মিলনায়নে আয়োজিত এই মাহফিলের প্রথম দিনে বক্তারা কারবালার আত্মত্যাগ ও সত্য উপলব্ধির গুরুত্ব তুলে ধরেন।
প্রধান আলোচনার মূল বার্তা:মাহফিলের প্রধান আলোচক হাটহাজারী জিয়া উলুম কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা আরিফুল মোস্তফা বলেন,“কারবালার শিক্ষা হলো অন্ধ বিশ্বাস নয়,বরং সত্যকে বাস্তব দৃষ্টিভঙ্গি দিয়ে উপলব্ধি করা। কুরআন ও সুন্নাহর আলোকে আহলে বাইতের প্রতি ভালোবাসা হচ্ছে ঈমানের পূর্বশর্ত।”
অন্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাদরাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর উপাধ্যক্ষ মাওলানা মাঈনুদ্দীন মাইজভাণ্ডারী।
সভাপতি ও আয়োজক মণ্ডলীর উপস্থিতি:
সভাপতিত্ব করেন,শেখ মোকশেদুর রহমান দুলাল
(সদস্য,মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ও উপদেষ্টা,শোহাদা-ই কারবালা উদযাপন পরিষদ)
উপস্থাপনায় ছিলেন: সৈয়দ আবু আহমদ
(সদস্য, শোহাদা-ই কারবালা উদযাপন পরিষদ ২০২৫),
উল্লেখযোগ্য উপস্থিতি ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,মো.আলী চেয়ারম্যান,শোহাদা-ই কারবালা উদযাপন পরিষদ
এম.মাকসুদুর রহমান হাসনু,ফজলুল হক ফজু,কামাল উদ্দিন,আলহাজ্ব আশরাফুজ্জামান আশরাফ, মহিব উল্লাহ, আশরাশ উদ্দিন সিদ্দিকী,আল্লামা শায়েস্তা খান আযহারী,হাবীবুল হোসাইন-সচিব,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ওবিপুলসংখ্যক মাইজভাণ্ডারী আশেক ও ভক্তবৃন্দ।
কারবালার শিক্ষায় আজকের বাংলাদেশ:
বক্তারা বলেন,“শহীদ ইমাম হুসাইন (রাঃ)ও তাঁর অনুসারীদের আত্মত্যাগ কেবল ইতিহাস নয়, তা আজও অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের প্রতীক। এই আত্মত্যাগ আমাদের সমাজ ও রাষ্ট্রজীবনে আলোকবর্তিকা হয়ে থাকুক।”

গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ,শোহাদা-ই কারবালা মাহফিল ২০২৫,মাইজভাণ্ডারী মাহফিল চট্টগ্রাম, কারবালার শিক্ষা ইসলাম,আহলে বাইত প্রেম,মাহফিল চট্টগ্রাম নিউজ,হামজার বাগ বিবিরহাট।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102