শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

“জাতীয় নির্বাচনে অর্থ বরাদ্দে উদারতা দেখাবে সরকার: নিশ্চিত করলেন অর্থ উপদেষ্টা”।

নিউজ ডেসক।
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ ঢাকা,১ জুলাই ২০২৫,
আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অর্থ বরাদ্দের ক্ষেত্রে কোনো কার্পণ্য করা হবেনা বলে জানিয়েছেন,অর্থ উপদেষ্টা ড.সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১ জুলাই)সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন,“নির্বাচনের জন্য যে অর্থ বরাদ্দ দেওয়া হয়, সেখানে আমরা কোনো কার্পণ্য করব না। দেশের গুরুত্বপূর্ণ এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।”

সরকারি ক্রয় সংক্রান্ত বৈঠকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত:

বৈঠকে নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:
চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিং বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ডিএপি ও ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
এলএনজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সারের সরবরাহ বাড়াতে সহায়ক হবে।
রংপুরের ৩০টি স্কুল রিনোভেশন করার অনুমোদনও বৈঠকে পাস হয়েছে।

এনবিআরকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা সংক্রান্ত প্রজ্ঞাপন প্রসঙ্গে প্রতিক্রিয়া:
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড.এম সাখাওয়াত হোসেন বলেন,“যে প্রজ্ঞাপন আপনারা দেখেছেন,দ্যাট ইজ ফাইনাল।এর পরে কোনো প্রজ্ঞাপন নেই,আগেও কোনো প্রজ্ঞাপন নেই। আমি প্রজ্ঞাপন জারি করেছি,সিদ্ধান্ত আমি নেইনি।”

আন্দোলনকারীদের প্রসঙ্গে তিনি আরও বলেন,“আপনি নাই বলে কোনো কাজ থেমে থাকবে, এটা বাংলাদেশে হবে না,পৃথিবীর কোনো দেশেই হয় না।”

বন্দরের কার্যক্রম সম্পর্কে তিনি জানান,“পুরোপুরি বন্ধ ছিল না। পণ্য যা বন্দরে ঢুকেছে, সেগুলো এখন জাহাজিকরণ হবে। ক্ষতির পরিমাণ নিরূপণ এখনো হয়নি, তবে খুব বেশি ক্ষতি হয়নি।”

আসন্ন জাতীয় নির্বাচন ও দেশের গুরুত্বপূর্ণ খাতগুলোর উন্নয়নে সরকার অগ্রাধিকার ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে বলে জানান সংশ্লিষ্ট উপদেষ্টারা।নির্বাচনের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ এবং অন্যান্য খাতের উন্নয়নের মাধ্যমে একটি সুষ্ঠু ও কার্যকর প্রশাসনিক কাঠামো নিশ্চিত করার লক্ষ্যে সরকারের প্রস্তুতি চলছে।
জাতীয় সংসদ নির্বাচন ২০২৫,অর্থ বরাদ্দ বাংলাদেশ,সরকারি ক্রয় বৈঠক,শ্রম উপদেষ্টা সাখাওয়াত, চট্টগ্রাম বন্দর সংবাদ,সার আমদানি বাংলাদেশ,এনবিআর প্রজ্ঞাপন

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102