
কানাডার ডিজিটাল সার্ভিস ট্যাক্সে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র,ট্রাম্পের হুঁশিয়ারি,সব ধরনের বাণিজ্য আলোচনা স্থগিত।
২৮ জুন ২০২৫, শনিবার | আন্তর্জাতিক ডেস্ক:
উত্তর আমেরিকার দুই প্রতিবেশীর মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক নতুন করে উত্তেজনায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার এক টেলিগ্রাফিক ঘোষণা দিয়ে জানান, কানাডার ডিজিটাল সার্ভিস ট্যাক্স (DST) সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র গভীরভাবে অসন্তুষ্ট এবং সব ধরনের চলমান বাণিজ্য আলোচনা তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়েছে।

ট্রাম্পের ভাষায়,কানাডা যদি আমাদের প্রযুক্তি খাতকে টার্গেট করে, তবে আমরাও যথোপযুক্ত বাণিজ্যিক জবাব দেব। তিনি আরও জানান,আগামী ৭ দিনের মধ্যে কানাডার জন্য নতুন শুল্ক হার নির্ধারণ করে তা কার্যকর করা হবে।
এর আগে,২৬ জুন কানাডার উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ঘোষণা দেন যে,বিদেশি ডিজিটাল জায়ান্টদের কর ফাঁকি রোধে কানাডা নিজেদের নীতিতে অনড় থাকবে।
বিশ্বব্যাপী ডিজিটাল অর্থনীতিতে কর নীতির প্রশ্নে ধনী দেশগুলোর বিভাজন দিনদিন বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্র এই পদক্ষেপকে”আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির লঙ্ঘন” হিসেবে দেখছে,অন্যদিকে কানাডা একে স্বচ্ছ রাজস্ব আহরণ প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যাখ্যা করেছে।