রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

আকিজ সিমেন্ট ও ফিড ফ্যাক্টরির বায়ু দূষণের প্রতিবাদে কুতুববাগে এলাকাবাসীর অবস্থান কর্মসূচি।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

কুতুববাগে আকিজ সিমেন্ট ও ফিড ফ্যাক্টরির দূষণের প্রতিবাদে এলাকাবাসীর অবস্থান কর্মসূচি।

নারায়ণগঞ্জ,২৮ জুন:
বন্দরে নির্মাণাধীন আকিজ সিমেন্ট ও ফিড ফ্যাক্টরির বায়ু দূষণের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী। শনিবার (২৮ জুন) বিকেলে বন্দর থানার কুতুববাগস্থ ফ্যাক্টরির সামনে বিক্ষুদ্ধ স্থানীয়রা অবস্থান কর্মসূচি পালন করেন।

বক্তারা জানান,“আকিজের দূষণ রুখতে চাই,দূষণমুক্ত পরিবেশ চাই।”তারা অভিযোগ করেন,আকিজ সিমেন্ট ফ্যাক্টরির বিষাক্ত ড্রাস্ট এবং আকিজ পোল্ট্রি ফিডের তীব্র দুর্গন্ধে এলাকায় শ্বাস নেওয়াই কষ্টকর হয়ে পড়েছে। এর ফলে অনেকে ফুসফুসের ক্যান্সার, যক্ষা, হাঁপানি, এলার্জি, শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত হচ্ছেন।

বিক্ষুব্ধ জনতা বলেন,“দীর্ঘদিন ধরে এই দূষণ চলছে, প্রশাসন ও কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। আমরা আর চুপ করে থাকব না।”তারা হুঁশিয়ারি দেন,“দাবি মানা না হলে রাস্তা অবরোধসহ বৃহত্তর আন্দোলনের দিকে যাব।”

এ সময় এলাকার নারী,বৃদ্ধ,তরুণসহ বিভিন্ন বয়সী মানুষজন ব্যানার-প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে অংশ নেন। স্থানীয়দের মতে, পরিবেশ রক্ষা না হলে জীবন রক্ষাও সম্ভব নয়।

নারায়ণগঞ্জের বন্দর থানার কুতুববাগে আকিজ সিমেন্ট ও ফিড ফ্যাক্টরির বায়ু দূষণের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বিষাক্ত গ্যাস ও দুর্গন্ধে শ্বাসকষ্ট ও নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102