রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

মারুকা ইউনিয়ন বিএনপির সম্মেলনে ঐক্যের বার্তা, তৃণমূলে সংগঠন গড়ার অঙ্গীকার

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

দাউদকান্দি প্রতিনিধি:
দাউদকান্দি উপজেলার অন্যতম শক্তিশালী ইউনিট মারুকা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ২২ জুন (মঙ্গলবার) বিকেল ৩টায় মারুকা চক্রতলা বালুর মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিপুল সংখ্যক নেতাকর্মী ও তৃণমূলের সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া। তিনি বলেন, “দলের প্রাণ তৃণমূলে, তাই ইউনিয়ন পর্যায়ের সংগঠনকে শক্তিশালী করতেই হবে।”
প্রধান বক্তা ভিপি মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “বর্তমান সময়ে রাজনৈতিক লড়াইয়ে জয় পেতে হলে ঐক্যই হচ্ছে মূল চাবিকাঠি।”

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মোঃ জসিম উদ্দিন আহমেদ, এম এ সাত্তার, মোঃ এনামুল হক সফর তালুকদারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।

সম্মেলনের সভাপতিত্ব করেন মোঃ জাহাঙ্গীর আলম মিয়াজী এবং সঞ্চালনায় ছিলেন মোঃ মনির হোসেন মেম্বা।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তা, যুবদের সক্রিয়তা এবং সংগঠনের ভিত আরও মজবুত করার আহ্বান জানান।

সমাপনী বক্তব্যে মোঃ জাহাঙ্গীর আলম মিয়াজী বলেন, “এই সম্মেলন আমাদের মাঝে দলকে ভালোবেসে কাজ করার অনুপ্রেরণা যোগাবে।”

এই সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব গঠনের দ্বার উন্মুক্ত হয়েছে এবং দলীয় ঐক্য ও সুসংগঠনের ধারা আরও বেগবান হবে বলে আশা করা হচ্ছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102