রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ইসলামী সমাজ গঠনে জামায়াত আমীরের ডাক: রুকনদের সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন কোনো ভয় নয়, এটি একটি দায়িত্ব”: জামায়াত আমীর ডা.শফিকুর রহমান
রুকন শিক্ষাশিবিরে দ্বীনের পথে ঐক্যের বার্তা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন,“ইসলামী আন্দোলন কেবল ধর্মীয় অনুশীলন নয়—এটি একটি পূর্ণাঙ্গ দায়িত্ব এবং সমাজ রূপান্তরের প্রকৃত পথ।”

তিনি শুক্রবার রাজধানীর মিরপুর-১৩ এলাকার ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত “রুকন শিক্ষাশিবির ২০২৫”-এ প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

তিনি বলেন, “ইসলাম শুধুমাত্র মসজিদের ভেতর আবদ্ধ নয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রপর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে।”
“একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হলে কোরআনের নির্দেশিত পথ অনুসরণ ছাড়া আর কোনো বিকল্প নেই,” তিনি বলেন।

ডা. শফিক বলেন, “আধুনিক বিশ্বের বিভিন্ন জায়গায় ইসলামপন্থী আন্দোলনের ওপর দমন-পীড়ন চলছে। আমাদেরকেও সেই ইতিহাসের অংশ হিসেবে সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে হবে।”

অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এটিএম আজহারুল ইসলাম, মোহাম্মদ সেলিম উদ্দিন, ডা. ফখরুদ্দীন মানিক, ইয়াছিন আরাফাত ও মুফতি ড. আবুল কালাম আযাদ বাশার।
সঞ্চালনায় ছিলেন মুহাম্মদ মাহফুজুর রহমান।

তিনি আরও বলেন, “রুকনরা যেন দ্বীনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকে—এই হচ্ছে আজকের প্রধান বার্তা।”

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102