রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জের বন্দরে জামায়াতের গণসংযোগ: সৎ নেতৃত্ব ও ইসলামী আইন বাস্তবায়নের ডাক।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

মাওলানা মঈনুদ্দিন আহমাদের নেতৃত্বে কর্মসূচি সম্পন্ন।

নারায়ণগঞ্জ,২০ জুন:
বন্দরে অনুষ্ঠিত হলো জামায়াতে ইসলামীর জনসংযোগ কার্যক্রম। সকাল থেকেই মাওলানা মঈনুদ্দিন আহমাদের নেতৃত্বে অনুষ্ঠিত এ গণসংযোগে অংশ নেয় বন্দর জামায়াতের নেতাকর্মীরা।

কুশিয়ারা হাজ্বী আবদুল মালেক উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে বালুর মাঠ,খালপাড়,নতুন ও পুরাতন মহল্লা হয়ে কুশিয়ারা মেইন রোড পর্যন্ত গণসংযোগ চলে।
এ সময় “সৎ লোকের শাসন চাই,“আল্লাহর আইন চাই”—এমন স্লোগানে কর্মসূচি মুখরিত হয়ে ওঠে।

মাওলানা মঈনুদ্দিন বলেন,“শান্তি, ন্যায়বিচার ও কল্যাণময় সমাজ গঠনের জন্য মানুষের তৈরি নয়, আল্লাহর আইনই একমাত্র পথ। সেই আইন প্রতিষ্ঠায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

গণসংযোগে আরও অংশ নেন উপজেলা আমীর খোরশেদ আলম ফারুকী, সেক্রেটারি আরিফুল ইসলাম, থানা উত্তর সেক্রেটারি জহুরুল ইসলাম, ইউনিয়ন সভাপতি আবদুল করিম, সহসভাপতি মাইনউদ্দীন মিয়া, তারবিয়াত সেক্রেটারি মো. ঈসরাইলসহ স্থানীয় ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102