
জেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের নতুন উদ্যোগ।
মূল সংবাদ প্রতিবেদন:
মৌলভীবাজার প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মৌলভীবাজার জেলা শাখার জন্য ৩১ সদস্যের সমন্বয় কমিটি ঘোষণা করেছে দলটির কেন্দ্রীয় কমিটি। খালেদ হাসানকে প্রধান সমন্বয়কারী করে গঠিত এই কমিটি আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত দায়িত্ব পালন করবে।
১৮ জুন (বুধবার) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের যৌথ স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
দলীয় সূত্র জানিয়েছে, জেলা পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ডকে গতিশীল করার অংশ হিসেবেই এই সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি জেলা ও উপজেলার প্রত্যন্ত অঞ্চলে দলীয় সফর, সদস্য সংগ্রহ ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করবে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা হলেন:
যুগ্ম সমন্বয়কারী: ফাহাদ আলম,এহসান জাকারিয়া, মোঃ ইকবাল হোসেন, রুমন কবির,শামায়েল রহমান, নিলয় রশিদ,সানাউল ইসলাম সুয়েজ,শাহ মিসবাহ, সৌমিত্র দেব।
সদস্য:এডভোকেট কৌশিক দে, জাহাঙ্গীর আলম, ভীমপল সিনহা,রাসেল থিংগুজাম,জায়েদ আহমদ,সুমি চৌধুরী জয়া, প্রলয় বিশ্বাস,আব্দুল বারী খোবায়েব,বৈশিষ্ট্য গোয়ালা,তামিম আহমেদ,আবু সুফিয়ান,সৈয়দ মুফলেউস সালেকিন, সাফওয়ান চৌধুরী,আব্দুল্লাহ আল হোসাইন, লিংকন তালুকদার,জুবায়েল আহমদ শুভ,নিজাম উদ্দিন, আশরাফ আহমদ,মোহাম্মদ মেরাজ চৌধুরী,মোহাম্মদ হিরাজ আলী শাহ,হোসাইন আহমদ।
কমিটির অনুমোদন পাওয়ার পর প্রতিক্রিয়ায় খালেদ হাসান বলেন,
“আমি কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানাই। জেলার রাজনীতিতে এনসিপিকে একটি শক্তিশালী অবস্থানে নিতে আমি সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
জাতীয় নাগরিক পার্টি, এনসিপি মৌলভীবাজার কমিটি, খালেদ হাসান, এনসিপি জেলা সমন্বয় কমিটি, মৌলভীবাজার রাজনীতি, নতুন রাজনৈতিক কমিটি, এনসিপি বাংলাদেশ