রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

স্মার্ট এনআইডি বিতরণে সহযোগী হিসেবে কাজ করছে ছাত্রলীগ 

স্টাফ রিপোর্টার, রাজশাহী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১১৫ বার পড়া হয়েছে

রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নে রবিবার সকাল ৯টায় সরদহ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে স্মার্ট জাতীয় পরিচয় পত্র (এনআইডি) বিতরণ করা শুরু হয়।

চারঘাট উপজেলায় এই প্রথম স্মার্ট এনআইডি পাওয়া যাচ্ছে। স্থানীয় লোকজন এনআইডি হাতে পেয়ে বেশ উৎফুল্য। আওয়ামী লীগ সরকারের স্মার্ট উদ্যোগে দীর্ঘদিন পর চারঘাট নির্বাচন অফিস স্মার্ট এনআইডি বিতরণ করেছে।

উপজেলা প্রশাসন ও চারঘাট উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।  উপজেলা ইসি কর্মকর্তা গোলাম মোস্তফা স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন।

তিনি আরো বলেন, আপনারা খুবই ভাগ্যবান যে চারঘাট উপজেলায় ১ লাখ ৪৫ হাজার ৬৪০টি স্মার্ট এনআইডি বিতরণ করা হচ্ছে।

বাংলাদেশে মোট ১১টি কোরর স্মার্ট এনআইডি বিতরণ করা হচ্ছে। এই কার্ডটি প্রতিটি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

এই তালিকায় সরদহ ইউনিয়ন ১৩৮২১টি,ভায়ালক্ষিপুর ইউনিয়নে ২০০৯৬ এনআইডি বিতরণ করা হচ্ছে এবং পরবর্তীতে চারঘাট ইউনিয়নে ১৪৮৬৬টি, শলুয়া ইউনিয়নে ২১৪৮১ টি, ২৩৬৭৮টি ইউসুফপুর, নিমপাড়া ২৫৫৬৫টি এবং ২৬১৩২টি চারঘাটে স্মার্ট এনআইডি বিতরণ করা হবে বলে জানান।

অতিথির বক্তব্যে,সরদহ ইউনিয়ননর চেয়ারম্যান হাসানুজ্জামান মধু বলেন, স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট এনআইডি কার্ড, আধুনিকতার বেশ মিল রয়েছে। আমরা আমাদের লক্ষ্যে খুব তাড়াতাড়ি এগিয়ে যাবো। ম্যানুয়াল এনআইডি সমস্ত অনুসন্ধানের জন্য সুরক্ষিত ছিল না তবে এখন স্মার্ট এনআইডির জন্য অনেক কিছু কাজ করা সম্ভব।

আমাদের প্রধানমন্ত্রী স্থানীয় সকল মানুষের সেবা করার চেষ্টা করছেন। স্মার্ট দেশে স্মার্ট মানুষ এবং স্মার্ট সেবা। মানুষ নিজ বাড়িতে আধুনিক সুবিধা পাবে। ওই সময় স্মার্ট এনআইডি ছাড়া কোন কিছুই করা যাবে না বলে জানান,

চারঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষার বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ জনগণ ও ছাত্রছাত্রীদের অধিকার প্রতিষ্ঠার জন্যই প্রতিষ্ঠিত হয়েছে,

আর তারই ধারাবাহিকতায় সরদহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার জাহান রাব্বির নেতৃত্বে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ এর সময় ইউনিয়ন ছাত্রলীগ জনসাধারণের সুবিধার্থে নিরালস ভাবে কাজ করে যাচ্ছে।

এবং ছাত্রলীগের যেকোন বিপদে-আপদে সরদহ ইউনিয়ন ছাত্রলীগ পাশে থাকবে বলে অঙ্গীকার করেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102