রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

২৪ ঘণ্টায় কক্সবাজার সমুদ্র উপকূল থেকে ৬ মরদেহ উদ্ধার।

বিশেস প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় কক্সবাজার সমুদ্র উপকূল থেকে ৬ মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিন জন পর্যটক,একজন স্থানীয় বাসিন্দা,বাকি দুই জনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
একই দিন দুপুর ১২টার দিকে খুরুশকুল আশ্রয়ন প্রকল্প সংলগ্ন বাঁকখালীর মোহনা এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করা হয়।
এরআগে,বেলা সাড়ে ১১টার দিকে রামুর হিমছড়ি এলাকার পেঁচারদ্বীপ পয়েন্ট থেকে আরো একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)ইলিয়াস খান বলেন,গত২৪ ঘণ্টায় মরদেহগুলো সাগরের বিভিন্ন অংশে ভেসে উঠে।
তিনি জানান,রবিবার দিবাগত রাত ১টার দিকে সৈকতের ডায়াবেটিস পয়েন্ট থেকে চট্টগ্রামের ডিসি রোড এলাকার নজির আহমদের ছেলে রাজীবের মরদেহ উদ্ধার করা হয়।ওই দিন বিকেল ৫টার দিকে তিনি সীগাল পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হন।
সোমবার দুপুর ২টার দিকে সৈকতের সায়মন পয়েন্ট থেকে রাজশাহীর বাসিন্দা শাহীনুর রহমান ও তার ছেলে সিফাতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তারা একসঙ্গে গোসলে নেমে স্রোতে ভেসে যান।
এদিন বেলা ১১টার দিকে শহরের নাজিরারটেক পয়েন্ট থেকে উদ্ধার করা হয় কক্সবাজার শহরের পশ্চিম বাহারছড়া এলাকার বাসিন্দা নুরু সওদাগরের মরদেহ। তিনি আগের দিন বিকেলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102