রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বজ্রপাতে আহত -৫

সেলিম উদ্দিন। কক্সবাজার প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

১ জুন রোববার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২০-এর এম/৮ ব্লকে বজ্রপাতে দুটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।এ ঘটনায় একই পরিবারের পাঁচজন রোহিঙ্গা গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী রোহিঙ্গাদের বরাতে জানা গেছে,আকস্মিক বজ্রপাত সরাসরি বসতঘর দুটির ওপর আঘাত হানলে ঘরের ভেতরে থাকা লোকজন গুরুতর আহত হন।আশপাশের রোহিঙ্গারা দ্রুত তাদের উদ্ধার করে ক্যাম্প-২০-এর ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে যান।বর্তমানে আহতরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন আনোয়ারা বেগম(৪৭),পিতা:কালা মিয়া,জিয়াউর রহমান(২১),আয়শা বিবি (১৫) — যাদের পিতা সলিম উল্লাহ এবং এফসিএন:২৮৩৬১৯;সোনাউল্লাহ (২৮),পিতা:সলিম উল্লাহ,ও হোসনে আরা (২৪),পিতা: কলিম উল্লাহ,যার এফসিএন:৪৫১৮৫৮।সকলেই ক্যাম্প-২০-এর এম/৮ ব্লকের বাসিন্দা।

এই ঘটনার পর পুরো ক্যাম্পে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।অনেক রোহিঙ্গা বাসিন্দা আশঙ্কা করছেন,বৃষ্টি ও বজ্রপাতের এমন ঘটনা আরও ঘটতে পারে,বিশেষ করে পাহাড়ঘেরা এবং তেরপল-নির্ভর ঝুঁকিপূর্ণ বসতঘরগুলোর কারণে।

স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল কর্তৃপক্ষ সবাইকে বজ্রপাতের সময় খোলা জায়গা বা ঘরের বাইরে অবস্থান না করার আহ্বান জানিয়েছেন।
আজ সারাদিন বৃষ্টিপাত থাকায় ক্যাম্পের মানুষজন পাহাড়ধস ও বজ্রপাত নিয়ে চরম উদ্বেগের মধ্যে সময় কাটাচ্ছেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102