শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেছেন-বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের নেতা ইশরাক হোসেন।

নিউজ ডেসক।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

বুধবার (২১ মে) রাজধানীর কাকরাইলের হেয়ার রোডের মাথায় সমর্থক-আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে এসে তিনি এ দাবি জানান। এর আগে গত ৭ দিন যাবৎ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণের দাবিতে রাজপথে অবস্থান কর্মসূচি চালাচ্ছিলেন তার সমর্থকরা।

মেয়র হওয়া প্রসঙ্গে তিনি বলেন, মেয়র পদ নিয়ে আমি চিন্তা করি না, আমি চাই সবাই জানুক এই সরকার নিরপেক্ষ নয়। মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উচিত অবিলম্বে পদত্যাগ করা। তারা যদি রাজনৈতিক দলের হয়ে কাজ করতে চান, তাহলে সেটা সরকারের বাইরে থেকেই করতে হবে।

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেছেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের নেতা ইশরাক হোসেন। তিনি বলেছেন, ষড়যন্ত্রমূলকভাবে তাদের বিরুদ্ধে অপবাদ দেওয়া হচ্ছে।

ইশরাক বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সার্বভৌম প্রতিষ্ঠান, এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে মানতে হবে। আমি যাদের নিয়ে একসময় আশাবাদী ছিলাম, তারা নতুন দল গঠন করলেও শেষ পর্যন্ত সরকারের অংশ হয়ে গেছে। যদিও আমরা এখনো নিরপেক্ষ সরকার পাইনি। সরকারের ভেতরে এখনো এমন অনেকে আছেন, যারা বিএনপিকে নির্বাচনে বাধা দিতে ষড়যন্ত্রে লিপ্ত।

বিচার বিভাগে হস্তক্ষেপের অভিযোগ তুলে ইশরাক বলেন, সরকারের ভেতর থেকেই নির্বাচন কমিশনের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। এই অবস্থায় সুষ্ঠু জাতীয় নির্বাচন কীভাবে সম্ভব? আমরা আরেকটি স্বৈরাচারী সরকার তৈরি হতে দিতে পারি না। আমরা যেমন হাসিনাকে বিদায় দিয়েছি, তেমনি সব স্বৈরাচারী সরকারকেও বিদায় করতে পারবো।

 

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102