রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

রামপালে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি আটক।

অতনু চৌধুরী (রাজু)ঃ নিজস্ব প্রতিবেদক - দৈনিক বিজনেস প্রতিদিন||
  • প্রকাশের সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১২১ বার পড়া হয়েছে

অতনু চৌধুরী (রাজু) নিজস্ব প্রতিবেদক –
দৈনিক বিজনেস প্রতিদিন||

বাগেরহাটের রামপালে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামী রহমত আলী (২০) কে আটক করেছে র‌্যাব
শনিবার (৭ অক্টোবর) দুপুরে র‌্যাব -৬ এর মিডিয়া সেলের এক প্রেস ব্রিফিংএ এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আটক রহমত আলী রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের মোঃ মাহবুবুর রহমানের ছেলে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৬টার দিকে রামপাল থানার বড় দূর্গাপুর পুটিমারি গ্রামের স্থানীয় পলাশের ঘেরের টংঘরে ওই সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে।

রামপাল থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ জনের মধ্যে রাকিব হোসেন সজল (২৪) ও রাসেল শেখ (২৬) নামে দুই যুবককে আটক করে জেল হাজতে পাঠায়।

আটক রাসেল শেখ রামপাল উপজেলার পারগোবিন্দপুর গ্রামের ফরহাদ শেখের ছেলে ও রাকিব হোসেন সজল কালেখার গ্রামের আজমল হোসেন এর ছেলে এবং অপর অভিযুক্ত গোবিন্দপুর গ্রামের মোঃ মাহবুবুর রহমানের ছেলে রহমত আলী (২০) এ সময় পলাতক ছিল।

র‌্যাবের মিডিয়া সেল জানান, র‌্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি চৌকস আভিযানিক দল গত ৬ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গাজীপুর চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি রহমত আলীকে (২০) আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ধর্ষণের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলেও জানান র‌্যাব।

এ বিষয়ে রামপাল থানা অফিসার ইনচার্জ এস. এম. আশরাফুল আলম জানান, র‌্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি চৌকস আভিযানিক দল গত ৬ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গাজীপুর চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী রহমত আলীকে (২০) আটক করে আজ শনিবার (৭ অক্টোবর) রামপাল থানায় হস্থান্তর করে। আমরা আসামি রহমত আলীকে বাগেরহাট বিজ্ঞ আদালতে প্রেরন করেছি।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102